৭ ডিসেম্বর ২০১৮


শ্রীমঙ্গলের ঐতিহাসিক পুরাকীর্তি সংরক্ষণ প্রয়োজন

শেয়ার করুন


শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : বর্তমানের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালের রাজসাক্ষী শতাব্দীর প্রাচীন নির্দশন পুরাকীর্তি ঐতিহাসিক ত্রিপুরা রাজ্যের মহারাজার কাচারি বাড়িটি সংস্কারের অভাবে আজ পরিণত হয়েছে এক পরিত্যক্ত ভগ্নাংশে।

চায়ের রাজধানীক্ষেত পর্যটন নগরী শ্রীমঙ্গলের অনেক পুরাকীর্তি ও ঐতিহাসিক স্থান, প্রাচীন নিদর্শন ত্রিপুরা মহারাজার কাচারি বাড়িটি, ১৮৯৭ সালে ত্রিপুরা মহারাজা এটি নির্মাণ করেন ।

বর্তমানে এটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে উপজেলা ভূমি অফিসের সীমানার ভিতর কাচারি বাড়িটির অবস্থান। প্রায়১ দশমিক ৬৭ একর জায়গার ওপর নির্মিত শতাধিক বছরের পুরনো একতলা কাচারি বাড়িটি প্রস্থে ৩০ ফুট ও দৈর্ঘ্যে ২০ ফুট লম্বা, এতে রয়েছে ৩টি কক্ষ, ৮টি দরজা ও মোট ৯টি জানালা। যার প্রতিটি দেয়াল ১২ ইঞ্চি চওড়া ও প্রাচীুন চুন – সুরকি দ্বারা নির্মিত । কারুকাজও রয়েছে চোখে পড়ার মতো । এর পাশেই রয়েছে সুদৃশ্য শান বাঁধানো ঘাঁট সহ একটি বিশালাকার পুকুর ।

অযত্ন আর অবহেলায় দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক ভবনটি কোনমতে উঁকি দিয়ে নিজের অস্থীত্বের জানান দিচ্ছে। ঘরের ছাদের পেলেস্তরা ভেঙে ভেঙে পড়ছে। আশঙ্কা করা যাচ্ছে যে এই বাড়িটি ভূমিকম্প বা প্রকৃতিক দুর্যোগের সময় পুরোটা ভেঙে পড়তে পারে ।

দেয়ালের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বড় বড় ফাটল, বটবৃক্ষ ও বিভিন্ন লতা গাছ ফাটলের মধ্য দিয়ে নিজেদের জানান দিচ্ছে । ঘরের মেঝেতে আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে । আর বর্তমানে মূল রঙের ছিটেফোটাও নেই দেয়ালে । এই কাচারি বাড়ির পাশ দিয়ে রাস্তা ধরে চলাচলকারীরারা ভূমি সংক্রান্ত কাজে আসা যাওয়ার করছেন। আবার কেউ কেউ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছেন পুরোনো আমলের এই ভবনটি ।

সরকারের সংশ্লিষ্ট বিভাগ এর কাঠামো অক্ষুন্ন রেখে এর সংস্কার সাধন করলে সংরক্ষিত হতে পারে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন বাড়িটা। এটি শ্রীমঙ্গলের অন্যতম একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান । ইতিহাস পিপাসুরা সহজে ইতিহাসসমৃদ্ধ ত্রিপুরা মহারাজার কাচারী বাড়িটিতে বসে অষ্টাদশ শতকের ত্রিপুরা মহারাজ কৃষ্ণ মাণিক্য কিভাবে প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করতেন তা জানতে পারতো যদি সংস্কার করা হতো এই নিদর্শন । পরবর্তীতে আধুনিক ত্রিপুরার সুচনালগ্নে মহারাজ মানিক্য বাহাদুর দেববর্মা ঊনবিংশ শতাব্দিতে সমস্ত প্রশাসনিক কার্যক্রম বর্তমান ত্রিপুরার রাজধানী আগরতলাতে শুরু করেন ।

ত্রিপুরা মহারাজার স্মৃতি ও ঐতিহ্যের প্রতীক এবং তার রাজত্বকালে নির্মিত কালের সাক্ষী এই ভবনটিকে রক্ষা করলে তা দেশী বিদেশী পর্যটকদের নিকট আকর্ষনীয় ঐতিহাসিক পর্যটন স্থান হিসেবে বিবেচিত হবে। একই সাথে শ্রীমঙ্গল পর্যটনে আরো এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন