৬ ডিসেম্বর ২০১৮


আইপিএলের নিলামে ১০ বাংলাদেশি ক্রিকেটার

শেয়ার করুন

ক্রীড়া প্রতিবেদক : চলতি মাসের ১৮ তারিখে ভারতের জয়পুরে হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী আসরের নিলাম।

আইপিএল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী ১২তম আসরের এই নিলামের জন্য এরই মধ্যে ১০০৩ জন বিভিন্ন দেশের ক্রিকেটারের নাম নিবন্ধন করা হয়েছে। এদের মধ্যে ভারতীয় আছেন ৭৪৬ জন। আর বিদেশি ক্রিকেটার আছেন ২৩২ জন। এদের মধ্যে ১০ জন বাংলাদেশি ক্রিকেটারও আছেন।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি নাম দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের। সেখান থেকে ৫৯ জন খেলোয়াড় নিবন্ধন করেছেন। এরপর ৩৫ জন আছেন অস্ট্রেলিয়ার। ৩৩ জন ওয়েস্ট ইন্ডিজের। টেস্ট ক্রিকেটে নবাগত আফগানিস্তান থেকে আছেন ২৭ জন ক্রিকেটার।

শ্রীলঙ্কার আছেন ২৮ জন, নিউজিল্যান্ডের ১৭ জন, ১৪ জন ইংল্যান্ডের, ৫ জন জিম্বাবুয়ের এবং ১০ জন বাংলাদেশের। এছাড়া একজন করে খেলোয়াড় আছেন হংকং, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস আর যুক্তরাষ্ট্রের।

তবে কারা কারা আছেন সেই তালিকা প্রকাশ করা হয়নি।

শেয়ার করুন