২৮ নভেম্বর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপি মনোনীত প্রার্থী দিলদার হোসেন সেলিম মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি এর আগেও এই আসন থেকে সাংসদ নির্বাচিত হন।
বুধবার দুপুর পৌনে ২টার দিকে সিলেটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন ক্ষমতাসীন দলের এই সাংসদ।
এর আগে সকাল ১১টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়া শুরু হয়।