২৮ নভেম্বর ২০১৮


উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ন্যায় সিলেটেও ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও উৎসবমুখর পরিবেশে রিটার্নিং কর্মকর্তার কাছে নিজ নিজ মনোনয়নপত্র জমা দিচ্ছে প্রার্থীরা।

বুধবার সকাল ১১টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়া শুরু হয়। সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহন করছেন। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায়ও সহকারী রিটার্নিং কর্মকতার কাছে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা।

এপর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন- সিলেট-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সিলেট-৩ (বালাগঞ্জ-ফেন্সুগঞ্জ ও দক্ষিণ সুরমা) আসনে মহাজোট সমর্থিত আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী জুনায়েদ মোহাম্মদ। সিলেট-২ আসনে এনপিপির প্রার্থী মনোয়ার হোসেন, সিলেট-৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিলেট-২ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা মাওলানা কাজী অামিন উদ্দিন, সিলেট-৪ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী অালহাজ্ব মাওলানা অাতাউর রহমান।

শেয়ার করুন