২৮ নভেম্বর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : বহুল আলোচিত সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে মহাজোট মনোনীত প্রার্থীর লাঙ্গল প্রতীক নিয়ে ঢাকা থেকে সিলেটে ফিরেছেন জোটের প্রার্থী ইয়াহইয়া চৌধুরী এহিয়া ও আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আনোয়ারুজ্জামান চৌধুরী।
বুধবার ভোরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুই চৌধুরী এই আসনে জোটের প্রতীক লাঙ্গল নিয়ে সিলেটে ফিরেন।
সূত্রমতে, দুপুরে এই আসনে মহাজোটের সমর্থনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আনোয়ারুজ্জান চৌধুরী ও শফিকুর রহমান চৌধুরীকে সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিবে বর্তমান সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া। এজন্যই ভোরে তারা ঢাকা থেকে সিলেটে পৌঁছেছেন।