১২ আগস্ট ২০১৭


চিকনাগুলে সড়ক দূর্ঘটনায় নিহত ২

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ও জৈন্তাপুর প্রতিনিধি : সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন। নিহত একজন লেগুনা চালক বিলাল হোসেন(২২)। তিনি জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের দক্ষিণ বাগেরখাল গ্রামের মোবারক আলীর ছেলে। এঘটনায় অপর নিহত মহিলার নাম ও পরিচয় জানা যায়নি।

শনিবার বেলা ২ টায় সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল বাজার এলাকায় এদুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে আসা হরিপুর গামী লেগুনা (সিলেট-ছ-১১-২১৯৮) এর সাথে জাফলং থেকে ছেড়ে যাওয়া ট্রাক (ঢাকা মেট্রো-ট- ১১-২৩৭০) এর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে লেগুনা চালক নিহত হয়েছে। এছাড়া সিলেটে নেওয়ার পথে এক মহিলা নিহত হয়েছেন। এছাড়া এক শিশু সহ প্রায় ৭জন মারাত্বক আহত হয়েছেন।

জৈন্তাপুর মডেল থানার সেকেন্ড অফিসার ইন্দ্রনীল ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

 

(আজকের সিলেট/১২আগস্ট/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন