২৬ নভেম্বর ২০১৮


সিলেট-২ আসনে জাপার প্রার্থী ইয়াহইয়া

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া। তবে এই আসনে এখন পর্যন্ত আওয়ামীলীগের কোন প্রার্থী ঘোষনা না দেয়ায় শেষ পর্যন্ত তিনিই হচ্ছেন জোটের প্রার্থী, এমনটিই প্রায় নিশ্চিত।

সোমবার বিকেলে দলীয় চেয়ারম্যানের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

উল্লেখ্য, এই আসনটিতে বিএনপি ও ঐক্যফ্রন্ট সাবেক এমপি এম.ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনাকে মনোনয়ন দিয়েছে। আর আওয়ামীলীগ এখন পর্যন্ত কোন প্রার্থী না দেয়ায় ইয়াহইয়া চৌধুরীকে ঐক্যফ্রন্টের প্রার্থী লুনার সাথেই প্রতিদ্বন্ধিতা করতে হবে।

শেয়ার করুন