২৬ নভেম্বর ২০১৮


সিলেট-১ আসনে মুফতি ফয়জুল হকের মনোনয়ন জমা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ইসলামী ঐক্যজোট প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলেন মাওলানা মুফতি ফয়জুল হক জালালাবাদী। তিনি সহকারি রিটার্নিং অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ কাছে ইসলামী ঐক্যজোট দলীয় মনোনয়ন পেয়ে এই মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার বিকাল সোয়া ৩টার সময় সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ সময় তাঁর সাথে ছিলেন- ইসলামী ঐক্যজোটের সমন্বয় কারী ও জেলা সভাপতি মাও: আসলাম রহমানী, ইসলামী ঐক্যজোটের সিলেট-৫ আমনের প্রার্থী এম এ মতিন চৌধুরী, সিলেট মহানগরের আহবায়ক মাও: নওফল আহমদ, সিলেট জেলা সাধারণ সম্পাদক ডা: হাবিবুর রহমান, মহানগরের সদস্য সচিক রফিক বিন মিকন্দর প্রমুখ।

শেয়ার করুন