২০ জানুয়ারি ২০১৯


সবজি বাজারে স্বস্তি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে শীতের সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম অনেকটাই স্থিতিশীল রয়েছে। আর এতে স্বস্তিতের বাজার করছেন ক্রেতারা। নগরীর কাঁচাবাজারগুলোতে বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে ১৫ থেকে ৪০ টাকার মধ্যে।

নগরের বন্দরবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। কাঁচাবাজারে শীতের সবজি ফুলকপি, শিম, মুলা, লাউয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের শাকেও ভরপুর।

বন্দর বাজারে দেখা যায়, ব্যবসায়ীরা কেজি প্রতি ফুলকপি বিক্রি করছেন ১৫ থেকে ২৫ টাকা দরে। এছাড়া শিম খুচরা বাজারে অঞ্চলভেদে ৩০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। আকার ও মানভেদে লাউ বিক্রি হচ্ছে ২৫-৫০ টাকা পিস, পাতা কপি পাওয়া যাচ্ছে ২০-৩০ টাকায়। আর শসা প্রতি কেজি পাওয়া যাচ্ছে ২০-২৫ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে শীতের সবজি আসতে শুরু করেছে। যে কারণে কিছুটা কমছে। সবজির পাশাপাশি কিছুটা দাম কমেছে কাঁচা মরিচের। বাজার ও মানভেদে কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়।

দাম অপরিবর্তিত রয়েছে বয়লার মুরগি, ডিম, গরু ও খাসির মাংস এবং মাছের। বয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১২০-১৪০ টাকায়। গরুর মাংস ৪৮০-৫০০ এবং খাসির মাংস ৬৫০-৭০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

মাছের বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের মতোই বাজার ভেদে রুই মাছ বিক্রি হচ্ছে ২৫০-৪০০ টাকা কেজিতে। পাবদা বিক্রি হচ্ছে ৪০০-৫০০ টাকায়, শিং মাছ ৩০০-৫০০, তেলাপিয়া ১২০-১৬০, পাঙ্গাস ১২০-১৫০,টেংরা ৩৫০-৪০০ টাকা এবং সরপুঁটি মাছের কেজি বিক্রি হচ্ছে ১৫০-২০০ টাকায়।

শেয়ার করুন