২১ নভেম্বর ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে সড়ক দূর্ঘটনায় আশিক চৌধুরী (২৫) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহত আশিক ওই গ্রামের মিলন চৌধুরী’র পুত্র এবং ঢাকা কমার্স কলেজের ছাত্র। বুধবার রাতে উপজেলার কাটিয়ারা গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কলেজ ছাত্র আশিক দুইদিন আগে কলেজ থেকে ছুটি নিয়ে নিয়ে তার বাড়িতে বেড়াতে আসে। রাতে তার গ্রাম কাটিয়ারা থেকে মোটর সাইকেল যোগে বামৈ বাজারে আসার পথে একটি দ্রুতগামী ট্রলির সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মেহেদী হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।