২১ নভেম্বর ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সঃ) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জসনে জুলস-এর এক র্যালী অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুরে হবিগঞ্জ মসজিদ সমন্বয় সুন্নী সংগ্রাম পরিষদের উদ্যোগে শহরের চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে র্যালীটি বের করা হয়। পরে র্যালীটি সারা শহর প্রদক্ষিণ শেষে শহরের আদালত প্রাঙ্গণে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীতে হাজারো মুসলীর ঢল নামে।
সভায় মসজিদ সমন্বয় সুন্নী সংগ্রাম পরিষদের সভাপতি আলহাজ্ব রইচ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহিরসহ হবিগঞ্জ জেলার শীর্ষ আলেমগণ।
এসময় বক্তরা বলেন, বিশ্ব মানবতার অগ্রদ্রুত হযরত মুহাম্মদ (সা.) এর ছিলেন সমগ্র মুসলিম জাতির জন্য রহমত স্বরুপ। আজকের এই দিনে জন্মগ্রহন করেছিলেন। তাই মুসলিম জাতির কাছে এই দিনটি অত্যান্ত তাৎপর্যপূর্ণ। সভা শেষ সমগ্র মুসলিম জাতির শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।