২০ নভেম্বর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : ‘বিত্তবানরা আপনার অপ্রয়োজনীয় বস্ত্র এখানে রেখে যান।, হতদরিদ্ররা আপনার প্রয়োজনীয় বস্ত্র এখান থেকে নিয়ে যান।’ এরকম ব্যতিক্রম ধর্মী উদ্যোগ গ্রহন করে সিলেটের অন্যতম সামাজিক সংগঠন “ইয়ুথ ষ্টাফ সিলেট” সিলেট মহানগরের ১নং ওয়ার্ডে মিরের ময়দান পয়েন্টে আমাদের মানবতার দেয়াল শুভ উদ্ভোধন হয়েছে।
এতে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের দুই বারের সফল কাউন্সিলর জনাব সৈয়দ তৌফিকুল হাদী, মোছাঃ ফারমিস আক্তার, সফল নারী উদ্যোক্তা ও স্বত্ত্বাধিকার হোটেল ফারমিস গার্ডেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক জনাব মোঃ সামছুর রহমান, ইয়ুথ ষ্টাফ সিলেট, সামাজিক সংগঠনের প্রতিষ্ঠা সভাপতি মোঃ তানভীর হোসেন, সাধারণ সম্পাদক আজমল হোসেন অপু, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মোঃ আবুল হাসনাত সোহাগ, আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার কমিশন, সিলেট জেলা, ইয়ুথ ষ্টাফ সিলেট, সামাজিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক নুরুল মোত্তাকিন এলাহী চৌধুরী, আর্ট শিল্পী সাজু আহমেদ প্রমুখ।