১৬ নভেম্বর ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে আনুষ্ঠানিকভাবে রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। এবার চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ২ লাখ ১৩ হাজার মেট্রিক টন। তবে আরো বেশি ধান উৎপাদন হবে বলে আশাবাদী জেলা কৃষি বিভাগ।
হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ আলী জানান, এ বছর রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ছিল ৭৫ হাজার ২১০ হেক্টর। চাষাবাদ হয়েছে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৭৮ হাজার ১৪৫ হেক্টর। চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ২ লক্ষ ১৩ হাজার মেট্রিক টন। তবে অন্যান্য বছরের তুলনায় এবার ফলন ভাল হওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশাবাদী তিনি।