১৫ নভেম্বর ২০১৮


বিশ্বনাথে বাঘ আটক

শেয়ার করুন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ফার্মের মোরগ খেতে এসে পাতানো ফাঁদে আটকা পড়েছে মেছো বাঘ। বাঘ আটকের খবর পেয়ে উৎসুক জনতা ভীড় জমায় ওই বাড়ীতে। পরে বন বিভাগের কর্মকর্তারা এসে বাঘটিকে উদ্ধার করে নিয়ে যান।

বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার শিমুলতলা (নয়াবাড়ী) গ্রামের মাসুক মিয়ার বাড়িতে বাঘটি আটকা পড়ে।

মাসুক মিয়া জানান, তার নিজস্ব পোলট্রি ফার্মের মোরগ প্রায়ই খেয়ে ফেলে মেছো বাঘ। যার ফলে তিনি বারবারই ক্ষতিগ্রস্থ হচ্ছিলেন। এ থেকে পরিত্রাণ পেতে বুধবার রাতে ফাঁদ পেতে রাখেন তিনি। সে ফাঁদেই আটকা পড়ে বাঘটি।

ঘটনাটি তিনি উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরাকে অবহিত করলে বন বিভাগের কর্মকর্তারা আটক মেছো বাঘকে উদ্ধার করে নিয়ে যান।

শেয়ার করুন