১৩ নভেম্বর ২০১৮


বিএনপিতে ‘লেডিস ফাস্ট’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র নিলেন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে দলের সম্ভাব্য প্রার্থী নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সহধর্মিনী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা।

সোমবার দুপুরে সিলেট আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। সিলেট বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে লুনাই প্রথম নির্বাচনী মনোনয়নপত্র সংগ্রহকারী।

বিষয়টি নিশ্চিত করে সিলেটের জেলা নির্বাচনী কর্মকর্তা খোরশেদ আলম বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই দিনে (রোববার ও সোমবার) ৯জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে বিএনপির একমাত্র প্রার্থী রয়েছেন তাহসিনা রুশদীর লুনা।

জানা গেছে, সোমবার শুধু নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী মনোনয়নপত্র সংগ্রহ-ই করেননি লুনা, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকেও তারপক্ষে দলীয় মনোনয়ন ফরমও ক্রয় করা হয়েছে। এ দিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সিলেট-২আসনে দলের আর কেউ মনোনয়ন ফরম ক্রয় করেননি।

শেয়ার করুন