১২ নভেম্বর ২০১৮


শাবিতে KIN’র ‘শীতবস্ত্র সংগ্রহ’ শুরু

শেয়ার করুন

শাবি প্রতিনিধি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন KIN’র ‘শীতবস্ত্র সংগ্রহ কর্মসূচী-২০১৮’ শুরু হয়েছে।

শীতবস্ত্র সংগ্রহের এই কর্মসূচি ১২ নভেম্বর থেকে শুরু হয়ে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। সংগ্রহের পর তা অসহায়, দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হবে।

সারাবছরই নানা স্বেচ্ছাসেবী কর্মকান্ডের মাধ্যমে মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দাঁড়ায় KIN। সংগঠনটির পাঁচটি উইং এর মধ্যে অন্যতম হল শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ।

স্বেচ্ছাসেবী সদস্যদের মাধ্যমে শীতবস্ত্র সংগ্রহ করে তা অসহায়, দুস্থ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে বিতরণ করে আসছে সংগঠনটি।
‘আত্মার কাছে দায়বদ্ধতায় হাতে রাখি হাত’-স্লোগানকে ধারণ করে ২০০৩ সাল থেকে অসহায়, দুস্থ মানুষের সাহায্যে কাজ করে যাচ্ছে KIN

শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ ছাড়াও KIN এর অন্য উইংগুলো হলো-চ্যারিটি, কীন স্কুল, সোশাল এওয়ারনেস এবং ব্লাড ডোনেশন।

KIN এর ওয়েব সেক্রেটারি নাফিস নাদভী বলেন, আমরা সবসময়ই অসহায় মানুষের জন্য কাজ করে আসছি ও ভবিষ্যতেও করব। আশা করি মানুষের জন্য কাজ করতে আমাদের সাথে সবাই থাকবেন।

(আজকের সিলেট/এইচআই/১২ নভেম্বর/ঘ.)

শেয়ার করুন