১২ নভেম্বর ২০১৮


হবিগঞ্জ ২ আসনে আ.লীগের মনোনয়ন নিলেন বিধান

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমীরীগঞ্জ) আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নিয়েছেন বঙ্গবন্ধু গবেষনা সংসদের কেন্দ্রীয় সহ সভাপতি ও বাংলাদেশ ভারত্তোলন ফেরারেশনের সদস্য বিধান কৃঞ্চ দাস সরকার।

সোমবার সকালে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়য়ে দলের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে তা পুরণ করে জমা দেন তিনি।

প্রসঙ্গত, বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় মনোনয়ন চেয়েছিলেন। তিনি বিএনপির নেতৃত্বাধিন ৪ দলীয় জোট সরকারের সময়ে একাধিকবার কারাবরণ করেছেন। জোট সরকারের সময়ে জাহাঙ্গির গেইট এলাকায় প্রফেসর হুমাইয়ুন আজাদকে সিএমএইচে দেখতে যাওয়ার সময় আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে বাধাঁ দেয় প্রশাসন। এসময় নেত্রীর অন্যান্য সফর সঙ্গিদের সাথে তাকেও গ্রেফতার করে পুলিশ।

বিধান সরকার ১৯৮৬ সাল থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট হয়ে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আওয়মীলীগের রাজনীতিতে সম্পৃক্ত রয়েছেন।

শেয়ার করুন