১২ নভেম্বর ২০১৮


সিলেট-১ আসনে বিএনপির মনোনয়ন কিনলেন কয়েস লোদী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : মর্যাদাপূর্ণ সিলেট-১ (সদর-সিটি কর্পোরেশন) আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নগর বিএনপির সহ-সভাপতি ও টানা ৪ বারের ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী।

সোমবার সকালে তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

ফরম নিয়ে তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় সিসিকের সাবেক এই প্যানেল মেয়র (১) বলেন, বিএনপি একটি নির্বাচনমূখী দল। আমি টানা চার মেয়াদ থেকে নগরবাসীর সেবা করে আসছি। বিএনপির দূর্দিনে সকল আন্দোলন সংগ্রামে দলের তৃণমূল কর্মীদের পাশে ছিলাম। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আমাকে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য চাপ দিচ্ছেন। কর্মীদের মতামতকে গুরুত্ব দিয়েই আগামী সংসদ নির্বাচনে অংশ নিয়ে এই আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিতে চাই।

দল যদি আমাকে মনোনয়ন দেয় তবে ইনশাআল্লাহ এই আসটি পুনরুদ্ধার করে নেত্রীকে উপহার দেব।

উল্লেখ্য, সিলেট-১ আসন থেকে তিনিই প্রথম দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন।

শেয়ার করুন