১১ নভেম্বর ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রষ্ঠিাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে হবিগঞ্জ শহরের সিড়িশতলায় কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি।
জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীর পরিচালনায় সভায় আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরীসহ স্থানীয় যুবলীগসহ আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে কেক কাটা শেষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এর আগে শান্তির প্রতিক পায়ড়া উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।
মোঃ আবু জাহির বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী নির্বাচনে হবিগঞ্জে নৌকা মনোনিত সকল প্রার্থীর বিজয় নিশ্চিতে যুবলীগের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।