১১ নভেম্বর ২০১৮

গিলমান আহমদ তালুকদার, বালাগঞ্জ থেকে : বালাগঞ্জ উপজেলায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতেরা বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে সবাইকে জিম্মি করে টাকা, সোনার গয়না ও মালামাল লুট করে নিয়ে যায়।
শনিবার দিবাগত রাতে উপজেলার বোয়ালজুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মোঃ শাহজাহান মিয়ার(৩৫) বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। এতে বাড়ির মালিক শাহজাহান মিয়া ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে আহত হন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ১৫-২০ জন মুখোশ পরা সশস্ত্র ডাকাত তাঁদের অস্ত্রের মুখে বেঁধে গয়না, মুঠোফোনসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে।
সকালে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী অাতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।