১০ নভেম্বর ২০১৮


সুনামগঞ্জ-৫ আসনে মনোনয়ন কিনলেন টিএইচএম জাহাঙ্গীর

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি :  সুনামগঞ্জ-০৫ (ছাতক-দোয়ারা বাজার) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী টি এইচ এম জাহাঙ্গীর আজ শনিবার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

৯০ দশকের ছাত্রলীগ নেতা, বঙ্গবন্ধু গবেষণা সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক টি এইচ এম জাহাঙ্গীর সময় ‍উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান হিসেবে এলাকার প্রতিটি মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। এছাড়াও তিনি বাংলাদেশ স্টাডি ট্রাস্ট এর চীফ কো অর্ডিনেটর, সিলেট রত্ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠ আছেন।

তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে প্রচার প্রচারনা চায়িয়ে যাচ্ছেন। তার পাশাপাশি ‘‘দেশরত্ন শেখ হাসিনা’’ নামক একটি বই সম্পাদনা করেন । এছাড়াও তিনি বঙ্গবন্ধুকে নিয়ে অনেক বই প্রকাশনা করেন।

গত বৃহস্পতিবার বিকালে ওবায়দুল কাদের বলেন, শুক্রবার সকাল ১০টা থেকে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে আটটি বুথে আট বিভাগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে সব তৎপরতা, গণসংযোগ ও সভা-সমাবেশ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের।

একই সঙ্গে তিনি নির্বাচন কমিশনের আচরণবিধি আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের মেনে চলার নির্দেশনা দেন।

তিনি বলেন, ফরম বিক্রি মনিটরিং করবেন বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া তাদের সঙ্গে আরও কয়েক সদস্য থাকবেন। মনোনয়ন ফরম বিতরণের শেষ সময় জানানো হবে।

গতবার মনোনয়ন ফরমের দাম ২৫ হাজার টাকা থাকলেও এবার তা পাঁচ হাজার বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে।

শেয়ার করুন