৯ নভেম্বর ২০১৮
ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী উপজেলার গোয়ালাবাজার ইউপির কালাসারা গ্রামের মৃত শ্রী সবুজ চন্দ্রের ছেলে লিলমনি চন্দ্র (৪০)।
শুক্রবার দুপুর আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানার এএসআই জাকিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোয়ালাবাজার এলাকায় অভিযান চালিয়ে সিলেট সিআর / ১৫০ মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী লিলমনি চন্দ্রকে গ্রেফতার করে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আল মামুন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।