৯ নভেম্বর ২০১৮


সিলেট-৪ আসনে মনোনয়ন কিনলেন ফারুক

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র ক্রয় করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ। তার পক্ষে ইকবাল আহমদ দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন।

শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র ক্রয় করা হয়। ফারুক আহমদের ভাই ইকবাল আহমদের সাথে ছিলেন মো: শাহাদত হোসেন বিতার।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আব্দুস সোবহান গোলাপ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন, ছাত্রলীগের বর্তমান সভাপতি রোকনুজ্জামান সোভন প্রমুখ।

শেয়ার করুন