৯ নভেম্বর ২০১৮
বিশ্বনাথ প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে বিশ্বনাথে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
বৃহস্পতিবার সন্ধা ৭টায় তফসিল ঘোষনার পর রাত সাড়ে ৮টায় পুরান বাজারের আল-হেরা শপিং সিটির সামন থেকে মিছিল বের করা হয়। মিছিলটি নতুন বাজার প্রদক্ষিন করে বাসিয়া ব্রিজের উপর গিয়ে শেষ হয়। পরে ওই স্থানেই এক পথসভা অনুষ্টিত হয়।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আমির আলীর পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইরন মিয়া, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, দপ্তর সম্পাদক সাইদুর রহমান সাঈদ, প্রচার সম্পাদক সাখাওয়াত হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।