৮ নভেম্বর ২০১৮


জৈন্তাপুরে বিএনপি-জামায়াতের দুই নেতা গ্রেপ্তার

শেয়ার করুন

জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলায় বিএনপি ও জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ (৪০) ও উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল আম্বিয়া (৩৩)।

বুধবার রাতে ও বৃহস্পতিবার দুপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আব্দুল হাফিজ উপজেলার নিজপাট চুনাহাটি গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে এবং মো. আনোয়ারুল আম্বিয়া দরবস্ত ইউনিয়নের মানিকপাড়া গ্রামের আব্দুল ওয়াহিদ মিয়ার ছেলে। তাদের দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জৈন্তাপুর মডেল থানার ওসি খান মো. মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা মামলার গ্রেপ্তার দেখিয়ে তাদের দুজনকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন