৮ নভেম্বর ২০১৮
ডেস্ক রিপোর্ট : আগামী ২৩ শে ডিম্বের ভোটগ্রহণের দিন ঠিক করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। ঘোষিত
তফসিল অনুযায়ী এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ নভেম্বর। বাছাই হবে ২২ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর। আর প্রত্যাহারের শেষ দিন থেকে ২৪ দিন পর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহষ্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষনদান কালে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা নির্বাচনী তফসিল ঘোষনা করেন।
এবারের নির্বাচনে ৩০০টি আসনে সংসদ সদস্য ঠিক করতে ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৮০ ভোটার নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেবন।