৬ নভেম্বর ২০১৮


বিমানবন্দর সড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত স্বামী স্ত্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: শহরতলীর লাক্কাতুরা চা বাগান এলাকায় ট্যাংক লরি ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ৪ নম্বর এলাকার সাবেক পরিচালক কায়সান ইসলাম চৌধুরী এবং তার স্ত্রী রাজিয়া সুলতানা। তাদের বাড়ি সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর পশ্চিমবাগে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়।

এসময় তাদের এক শিশুসন্তান গুরুতর আহত হয়। এসএমপির বিমানবন্দর থানার ওসি শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার পর আম্বরখানা বিমানবন্দর সড়কে কিছুসময় যান চলাচল বন্ধ ছিলো। পরে পুলিশ এসে চলাচল স্বাভাবিক করে।

শেয়ার করুন