৫ নভেম্বর ২০১৮


ওসমানীনগরে গর্ত থেকে মহিলার লাশ উদ্ধার

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে গর্ত থেকে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মহিলার নাম ও পরিচয় জানা যায়নি।

সোমবার দুপুরে উপজেলার দয়ামীর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, দুপুর আড়াইটার দিকে উপজেলার দয়ামীর বাজারের সোনার বাংলা হোটেলের পিছনে পরিত্যক্ত ভূমি হইতে গোপন সংবাদের ভিত্তিতে মাটির গর্ত খুড়ে এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে ওসমানীনগর থানা পুলিশ। এ সময় সন্দেহ জনক ভাবে একজনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

ওসমানীনগর থানার ওসি এস.এম আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি ময়না তদন্তের জন্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন