৫ নভেম্বর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর ওসমানী মেডিকেল কলেজ রোড এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। নিহত ময়না মিয়া (৩২) সুনামগঞ্জের হাসন নগর এলাকার আইনুদ্দিনের ছেলে। সে বর্তমানে সিলেট নগরীর মিরবক্সটুলা আজাদী ৬০ নম্বর বাসায় থাকত।
জানা যায়, রবিবার রাত পৌণে ১১টার দিকে ওসমানী মেডিকেল রোডে ১নং গেইট সংলগ্ন বনফুলের সামনে হঠাৎ ময়না মিয়ার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় এলোপাথারি ছুড়িকাঘাতে ময়না মিয়াকে গুরুতর আহত করে ফেলে পালিয়ে যায় তারা। তখন পথচারীরা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পর পরই স্থানীয়রা ঘটনার সাথে জড়িত সন্দেহে এক যুবককে ধরে পুলিশে দিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়া সিলেটভিউকে বলেন, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তার নাম হাবিব।