২ নভেম্বর ২০১৮
ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হবে। আর্ত পীড়িত মানুষের কল্যাণ সাধনে এপেক্স ক্লাবগুলো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সরকারের পাশাপাশি এপেক্স ক্লাব মানবতার কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
শুক্রবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এপেক্স ক্লাব অব সুনামগঞ্জের উদ্যোগে এপেক্স বাংলাদেশ জেলা-৪ এর এম.এন.এ আব্দুল হক ৩৪তম কনভেনশন-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এপেক্স বাংলাদেশের জেলা-৪ এর গভর্নর এপেক্সিয়ান মাসুম আহমদ এডভোকেট এর সভাপতিত্বে কনভেনশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান সৈয়দ মোয়াজ্জেম হোসেন সেবুল, সহ-সভাপতি এপেক্সিয়ান এম.এ কাইয়ুম চৌধুরী, সদ্য অতীত জাতীয় সভাপতি এপেক্সিয়ান খুরশিদ উল আলম অরুন।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন এল.জি, পিএনপি এপেক্সিয়ান আব্দুল খালিক এডভোকেট, পিআইপি-এলজিপিএনপি এপেক্সিয়ান এম. কুতুবদ্দৌল্লা, এলজিপিএনপি এপেক্সিয়ান ড. জবিউল হোসেন, এলজিপিএনপি এপেক্সিয়ান রমিজ উদ্দিন, পিএনপি এপেক্সিয়ান চন্দন দাশ, এলজি এপেক্সিয়ান এ.কে.এম শমিউল আলম এডভোকেট, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম.এ কুদ্দুস এডভোকেট, এলজি এপেক্সিয়ান ভুবন লাল ভারতী, এপেক্সিয়ান সুজিত কুমার সাহা, এপেক্সিয়ান জাহাঙ্গীর আলম, এপেক্সিয়ান এনামুল হক মিলন, এপেক্সিয়ান হেলাল আহমদ, এপেক্সিয়ান কামরুজামান হেলাল, এপেক্সিয়ান ডাঃ হাসান আলী, এপেক্সিয়ান মিছবাহুর রহমান আলম এডভোকেট, পিডিজি-৪ এপেক্সিয়ান আক্তার হোসেন খান, এপেক্সিয়ান জি.এম মুর্শেদ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন এপেক্সিয়ান মুফতী আব্দুর রহমান চৌধুরী এডভোকেট।
কনভেশন কমিটির সেক্রেটারী এপেক্সিয়ান জয়ন্ত চন্দ্র ধরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কনভেনশন কমিটির চেয়ারম্যান এপেক্সিয়ান আবু হানিফা সায়মন। কনভেশন উপলক্ষে স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথিকে এপেক্স বাংলাদেশ জেলা-৪ এর পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট উপহার দেন জাতীয় সভাপতি এপেক্সিয়ান সৈয়দ মোয়াজ্জেম হোসেন সেবুল সহ অন্যান্য এপেক্সিয়ানবৃন্দ।
পরে দ্বিতীয় পর্বে দুপুর আড়াইটায় কনভেনশনের বিজনেস সেশন অনুষ্ঠিত হয়। কনভেশনে দেশের বিভিন্ন জেলার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।