২ নভেম্বর ২০১৮


ফেঞ্চুগঞ্জে চোরাই মোটর সাইকেলসহ আটক ১

শেয়ার করুন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জে চুরি হওয়া ডিসকভারি মোটর সাইকেল উদ্ধারসহ চোর চক্রের এক সদস্যকে আটক করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন, খিলপাড়া গ্রামের জয়েদ আলীর পুত্র উস্তার আলী (৫০)।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কটালপুরের খিলপাড়া গ্রাম থেকে মোটর সাইকেল উদ্ধার ও চোরকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কটালপুরের খিলপাড়া গ্রামে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. খালেদ চৌধুরী, এসআই সোহেল মাহমুদ, এসআই ফারুখ খন্দকার,এসআই আবু কাউছার, এএসআই জীবন বাকতী, এএসআই বিপ্রেসের বিশেষ অভিযান পরিচালনা করে বাজাজ ডিসকভার ১০০ সিসি মোটর সাইকেল উদ্ধারসহ গাড়ী চোর চক্রের এক সদস্যকে আটক করেন।

প্রসঙ্গত, বুধবার ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডা. সুমন দেবনাথের ডিসকভারি ১০০ সিসি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে।

শেয়ার করুন