৯ আগস্ট ২০১৭


হবিগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ২

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক::হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাহুবল উপজেলার ডুবাঐ বাজারে আজ বুধবার সকালে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

জানা যায়, আজ সকালে বাহুবল উপজেলার ডুবাঐ বাজারে হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী অপর একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক ও হেলপার নিহত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ ভ্যান আটক  করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

 

(আজকের সিলেট/এস আর/এস এস/ঘ.)

শেয়ার করুন