১ নভেম্বর ২০১৮


শ্রীমঙ্গলে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পুকুরের পানিতে ডুবে রাহুল দেব রায় (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে ৷ মৃত্যুকে কেন্দ্র করে শ্রীমঙ্গল সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভাংচুরের ঘটনা ও ঘটেছে ৷

বুধবার দুপুরে শ্রীমঙ্গল শহরের হাউজিং স্টেট এলাকার পুকুরে ঘটনাটি ঘটে৷

রাহুল এম সি কলেজের স্নাতক বিভাগে অধ্যয়নরত এবং শ্রীমঙ্গল সরকারি কলেজের অফিস সহকারী গৌরাঙ্গ দেবের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, শহরের হাউজস্টেট এলাকার পুকুরে ডুবে গেলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন, রাহুল হঠাৎ নড়ে উঠেছে, তারপর ছেলেটি মারা যায়নি বলে কর্তব্যরত ডাক্তার দৃষ্টি আকর্ষণ করেন। এক পর্যায়ে তারা হাসপাতালে গ্লাস ভাঙচুর করেন।

শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তারপর আমি তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্যে বলেছিলাম মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য৷

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জয়নাল আবেদীন টিটু বলেন, ছেলেটি পানিতে ডুবেই মারা যায়, নিহত রাহুলের সহপাঠীরা উত্তেজিত হয়ে হাসপাতালে ভাঙচুর চালায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রীমঙ্গল থানার এসআই রফিকুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে৷

শেয়ার করুন