৩১ অক্টোবর ২০১৮


জকিগঞ্জে প্রবাসী খুনের দায়ে আটক ১

শেয়ার করুন

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে বলরামেরচক গ্রামের প্রবাসী আব্দুস শুক্কুর লস্করকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি বলরামেরচক গ্রামের মৃত আব্দুল হক লস্করের ছেলে বাহার উদ্দিন লস্কর।

বুধবার দুপুরে জকিগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে।

প্রসঙ্গত, গত ২৪ অক্টোবর বলরামেরচক গ্রাম থেকে আব্দুস শুক্কুর (৫৫) নামের এক প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করে জকিগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় নিহত আব্দুশ শুক্কুরের ভাতিজা ফরিদ উদ্দিন বাদী জকিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, আটক বাহার উদ্দিনকে জিজ্ঞাসাবাদ চলছে। হত্যা রহস্য উদঘাটনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন