৩০ অক্টোবর ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল মামলায় সাজা দেয়ার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।
মঙ্গলবার দুপুরে শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু করে। কিন্তু রাস্তার সামনে গিয়েই পুলিশের বাধার সম্মুখিন হয় মিছিল। এ সময় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের বাক-বিতন্ডা হয় এবং মিছিলটি পন্ড হয়ে যায়। এক পর্যায়ে পুলিশের বাঁধার মুখেই এক পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট হাজী নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক তাজুল ইসলাম ফরিদ, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান প্রমুখ।
এসময় বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল বন্দিদের মুক্তির দাবী জানান। অন্যথায় বাংলার জনগণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেয়া হয়।