৮ আগস্ট ২০১৭
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৫৭ পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালনো হয়।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) নাজিম উদ্দিন জানান, গ্রেফতারদের মধ্যে ৫০ জন পরোয়ানাভুক্ত এবং ৭ জন নিয়মিত মামলার আসামি রয়েছে।
(আজকের সিলেট/৮ আগষ্ট/ডি/কেআর/ঘ.)