২৮ অক্টোবর ২০১৮
বিশ্বনাথ প্রতিনিধি : মর্যাদাপূর্ণ সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি দলীয় জোট থেকে নিখোঁজ সাবেক এমপি এই ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনার প্রার্থীতা চুড়ান্ত হলেও মহাজোটের মনোয়ন পেতে মাঠে কাজ করছেন বর্তমান সংসদ সদস্য ও জাপার যুগ্ন-মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরীসহ তিন চৌধুরী। অন্য দুই প্রার্থী হচ্ছেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
কিন্তু খোদ আওয়ামীলীগের নেতারাও অবস্থান নিয়েছেন বর্তমান সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরীর পক্ষে। তারা বলছেন চলতি ৫ বছরে বিশ্বনাথে নজিরবিহীন উন্নয়ন হয়েছে এজন্য তারা আগামী নির্বাচনেও ইয়াহ্ইয়া চৌধুরীকে বিজয়ী করবেন।
সর্বশেষ শনিবার আসন্ন সংসদ নির্বাচনে বর্তমান এমপি ও জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরীকে বিপুল ভোটে বিজয়ী করে দেয়ার আশ্বাস দিয়েছেন বিশ্বনাথ উপজেলা আ’লীগের প্রভাবশালী সদস্য আহমদ আলী।
ঐদিন সন্ধ্যায় দেওকলস ইউনিয়নের রাজারবাজারে আমিরদি নদীর ওপর দুই উপজেলার সংযোগ হওয়া নবনির্মিত সেতুর উদ্বোধন শেষে আ.লীগ নেতা আহমদ আলীর ব্যাক্তিগত অফিসে বসে এমপিকে ওই আশ্বাস দেন।
আহমদ আলী এমপি এহিয়া চৌধুরীকে বলেন, উন্নয়নের বরাদ্দ দিলে আগামী নির্বাচনে তার স্থানীয় ওয়ার্ডে বিপুল ভোটে বিজয়ী করিয়ে দেবেন। এসময় করতালির মাধ্যমে মুখরিত হয়ে ওঠে অফিসের ভেতর।
এ বৈঠকে উপস্থিত ছিলেন- স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খালেকুর রহমান, সদস্য আনা মিয়া, ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি গয়াছ মিয়া, জাপা নেতা সুমন আহমদ চুনন ও সাবেক মেম্বার আব্দুল মজিদ প্রমূখ।