২৭ অক্টোবর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সিলেট- (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ন-মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, বিগত ৫ বছরে সিলেট ২ আসনে নজিরবিহীন উন্নয়ন হয়েছে। এমন উন্নয়ন স্বাধীনতার পর কখনো এই অঞ্চলের মানুষ কখনো দেখেনি। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে পল্লীবন্ধু এরশাদের হাতকে শক্তিশালী করতে হবে।
শনিবার বিশ্বনাথ উপজেলায় পৃথক উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নকালে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন :
বিশ্বনাথ উপজেলার সদলপুর-তাজপুুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া।
শনিবার দুপুরে তিনি এই ভিত্তি প্রস্তর স্থাপন করেন। প্রায় ৭৫ লাখ টাকা ব্যয়ে এই ভবনটি নির্মাণ হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, যুগ্ম আহবায়ক এ কে এম দুলাল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মকবুল মিয়া, প্রধান শিক্ষিকা নিবেদিতা ঘোষ, আওয়ামীলীগ নেতা ফজলু মিয়া, জাপা নেতা জয়নাল আহমদ মিয়া, বিশ্বনাথ থানার এসআই নবী হোসেন, এলাকার মুরব্বি পংকি মিয়া, তজমুল আলী, সেজু মিয়া, কয়েছ মিয়া, মুহিবুর রহমান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজাম্মেল হক, সঞ্জিত পুরকায়স্থ, দিপালী রানী বৈঞ্চব, জাপা নেতা আব্দুল গণি, নাজিম চৌধুরী, ইছবর আলী, মুহেব মিয়া প্রমুখ।
ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ :
প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার হতে বরাদ্দকৃত ঢেউটিন ও নগদ অর্থ বিশ্বনাথে অসহায়-দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া। তিনি শনিবার দুপুরে উপজেলা বিআরডিবি অফিসের সমানে আনুষ্ঠানিকভাবে উপজেলার ১৭টি অসহায়-দরিদ্র পরিবারের মাঝে ১বান ঢেউটিন ও নগদ ৩হাজার টাকা করে বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার, পিআইও শফিউর রহমান, উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, যুগ্ম আহবায়ক এ কে এম দুলাল, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, জাতীয় পার্টি নেতা জয়নাল আহমদ মিয়া, রইছুল ইসলাম, শরিফ উদ্দিন, নাজিম চৌধুরী, মীর খোকন, আব্দুল গণি, সুহেব আহমদ, ইছবর আলী প্রমুখ।