২৭ অক্টোবর ২০১৮


কানাইঘাটে সড়ক দূর্ঘটনায় নিহত ১

শেয়ার করুন

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাটে সড়ক এক কলেজ ছাত্র ‍নিহত এবং আরো ২ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার সকাল ১০টার দিকে কানাইঘাট গাজী বোরহান উদ্দিন সড়কের বানীগ্রাম ইউপির স্থানীয় কুদরতের দোকান নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

নিহত শামীম বানীগ্রাম ইউপির বড়দেশ খালপার দক্ষিণ গ্রামের অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা নাসির আহমদের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সকাল ১০টার দিকে আশরাফ শামীম মটরসাইকেল ড্রাইভিং করে একই গ্রামের সাহাব উদ্দিনের পুত্র কানাইঘাট সরকারী কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী মওদুদ আহমদ (১৯), বড়দেশ নয়াগ্রামের বাবুল আহমদের পুত্র সিলেট একটি প্রতিষ্ঠানের একাদশ শ্রেনীর শিক্ষার্থী মুহিবুর রহমান (১৯) কে সাথে নিয়ে গাছবাড়ী বাজারের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি অটোরিক্সা সিএনজিকে অভারটেক করার সময় রাস্তার পাশে রাখা একটি ট্রাক্টরের পিছনে সাথে মোটর সাইকেলটি ধাক্কা লাগলে মটর সাইকেলটি ধুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

স্থানীয় লোকজন তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। আহত কলেজ শিক্ষার্থী মওদুদ আহমদ, মুহিবুর রহমানকে আশংকাজনক অবস্থায় সিওমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে মর্মান্তিক মটরসাইকেল দূর্ঘটনায় কলেজ শিক্ষার্থী আশরাফ শামীমের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে কানাইঘাট সরকারী কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় জমান।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং ও কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ হাসপাতালে নিহত আশরাফ শামীমকে দেখতে যান।

নিহতের লাশ সুরতহাল রিপোর্ট তৈরীর পর সিলেট মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। দূর্ঘটনার ঘটনাস্থল ও পরিদর্শন করেছেন পুলিশ।

শেয়ার করুন