২৬ অক্টোবর ২০১৮
ডেস্ক রিপোর্ট : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও দলের পদত্যাগী ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বিকল্পধারায় যোগদান করেছেন। এসময় তার সাথে আরো যোগদান করেন- সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন ও এরশাদ সরকারের সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন অাল অাজাদ।
শুক্রবার বিকল্পধারার সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর হাতে ফুল দিয়ে তারা দলে যোগ দেন।
এ সময় সদ্য ২০ দলীয় জোট ত্যাগ করা বাংলাদেশ নাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তুজা এবং ২০ দল ছেড়ে আসা লেবার পার্টির একাংশ মহাসচিব হামদুল্লাহ আল মেহেদীও উপস্থিত ছিলেন।