২৪ অক্টোবর ২০১৮


রেজিস্ট্রারি মাঠে শুরু হলো ঐক্যফ্রন্টের সভা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে শুরু হয়েছে জাতীয় ঐক্যজোটের প্রথম জনসভা।

নির্ধারিত সময় অনুযায়ী ঠিক বেলা ২টায় শুরু হয় সভা। অতিথিরাও মঞ্চে এসে পৌছাচ্ছেন। সভায় প্রধান অতিথি হিসেবে রয়েছেন জোটের প্রধান সমন্বয়ক ড. কামাল হোসেন এবং প্রধান বক্তা হিসেবে রয়েছেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিলেটের এই সভায় সভাপতিত্ব করছেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এবং পরিচালনা করছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

শুরুতেই স্বাগত বক্তব্য বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম। এর আগে বেলা ১২টা থেকেই খন্ড খন্ড মিছিলে সভাস্থলে আসতে শুরু করেন জোটের শরীক দলগুলোর নেতাকর্মীরা। সময় বাড়ার সাথে নেতাকর্মীদের উপস্থিতিতে বেড়ে যায় রেজিস্ট্রারি মাঠ।

শেয়ার করুন