২২ অক্টোবর ২০১৮


লাখাইয়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এতে আহত হন আরও ১০ জন। নিহত মুদি ব্যবসায়ী আব্দুল হাকিম ঐ গ্রামের আব্দুল ওয়াহিদের পুত্র। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায়, ওই উপজেলার মুড়াকরি গ্রামের ওয়াহিদ মিয়ার পুত্র মোঃ হেকিমের সাথে আশ্বব আলীর পুত্র তৌহিদের বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে আদালতে মামলা চলছিল। সম্প্রতি মামলাটি হাকিমের পক্ষে রায় হয়।

এরই জের ধরে আজ সোমবার সকালে তৌহিদ মিয়ার লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আব্দুল হাকিমের বাড়িতে হামলা চালায়। এ সময় হাকিম টেটাবিদ্ধ হন। গুরুতর আহতবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষনা করেন। আহত অন্যান্যদের চিকিৎসা দেয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ।

শেয়ার করুন