২১ অক্টোবর ২০১৮


শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

শেয়ার করুন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : শ্রীমঙ্গলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় উপজেলা বিএনপি নেতা বশির আহমেদ বশির (৪৮) নিহত হয়েছেন। নিহত বশির আহমেদ শ্রীমঙ্গল উপজেলার রামনগর গ্রামের মৃত মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে। তিনি বর্তমানে উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শনিবার মধ্যরাতে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের ৬ নং ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল জানান, বশির আহমেদ শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বাড়ি ফেরার সময় শ্রীমঙ্গল-মৌলভীবাজার রোডের ৬নং ব্রিজের ওখানে আসার পর তার মোটরসাইকেলের সামনের দিয়ে একটি কুকুর দৌড়ে গেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস বশির আহমেদ কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পরপরই তিনি মারা যান বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।

শেয়ার করুন