২০ অক্টোবর ২০১৮


ওসমানীনগরে চোরাই গরুসহ আটক ৪

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে ৪টি গরু ভর্তি পিকআপ (সিলেট মেট্রো- ন ১১-০২৯৭) ভ্যানসহ আন্তজেলা গরু চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ।

শনিবার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের গোয়ালাবাজারস্থ ওসমানী হোটেলের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

জানা যায়, ভোর সাড়ে ৭টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের গোয়ালাবাজারস্থ ওসমানী হোটেলের সামন থেকে এস আই মমিনুল ইসলামের নেতৃতে সঙ্গীয় এএসআই আবুল কালাম, এএসআই ইয়াসির আরাফাতসহ একদল পুলিশ তাদের আটক করে।

আটককৃতরা হলো- জৈন্তাপুর উপজেলার মটরকুন্ডা চার লাইন গ্রামের আব্দুল মজিদের পুত্র ইলিয়াস আলী(৩২), হাজারী সেন গ্রামের সাইফুল ইসলামের পুত্র জাহাঙ্গীর আলম(২৫), ছোটারী সেন বাগ গ্রামের জুনাব আলীর পুত্র ফরিদ মিয়া(৩৫) ও পূর্ব গরদনা গ্রামের আছমত আলীর পুত্র রিয়াজ উদ্দিন (২৪)।

ওসমানীনগর থানার এসআই মমিনুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা রুজু হয়েছে, মামলা নম্বর – ১০, তারিখ-২০/১০/১৮ খ্রি:।

শেয়ার করুন