১৬ অক্টোবর ২০১৮


লায়ন্স ক্লাবের সেনিটারি ল্যাট্রিন বিতরণ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার উদ্যোগে অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষ্যে দুস্থ্য মহিলাদের মধ্যে সেনিটারি ল্যাট্র্রিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টায় দক্ষিণ সুরমার হেতিমগঞ্জস্থ আহমদিয়া ইসলামিয়ার মাঠে সেনিটারি ল্যাট্র্রিন বিতরণ করেন নেতৃবৃন্দ।

এতে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সালমা বাছিত ও মিসেস আফিয়া আলী।

এসময় উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব সিলেট সুরমার প্রেসিডেন্ট লায়ন বিলকিস নুর, সাধারণ সম্পাদক লায়ন শাহেদা পারভীন চৌধুরী, লায়ন নাজনীন হোসেন, আছমা কামরান, খায়রুন্নেছা সেলী, আছিয়া সিকদার, হেলেন আহমদ, বাবলী চৌধুরী, সাজেদা পারভীন, সানজিতা খানম।

শেয়ার করুন