১৬ অক্টোবর ২০১৮
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগর শাখার ৮নং ওয়ার্ড কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খান ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু আগামী দুই বছরের জন্য ১৪ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন করেন।
মঙ্গলবার সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক কামরুল আই রাসেল প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
কমিটির সদস্যরা হলেন, মোঃ কাদির খান সভাপতি, এস কে রায় সুমন সহ-সভাপতি, উসমান জালালী জাকির সহ-সভাপতি, প্রনব রঞ্জন চন্দ পাপ্পু সহ-সভাপতি, মোঃ শহীদ হোসেন সহ-সভাপতি, রাজু দাস চঞ্চল সহ-সভাপতি, তৈয়্যব আলী সহ-সভাপতি, সঞ্জয় ঘোষ সহ-সভাপতি, অপু চক্রবর্তী সহ-সভাপতি, সাগর সরকার সাধারণ সম্পাদক, ঝন্টু ঘোষ যুগ্ম সাধারণ সম্পাদক, আজাদুর রহমান আমিন সাংগঠনিক সম্পাদক, সুবির তালুকদার (পাংকু) সাংগঠনিক সম্পাদক, মোঃ আব্দুল আহাদ সাংগঠনিক সম্পাদক।