১৬ অক্টোবর ২০১৮


ঢাবি ঘ ইউনিটের ফল প্রকাশ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রকাশ করা হয়েছে। এই ইউনিটে পাসের হার ২৬ দশমিক ২১ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। গতবছর ঘ ইউনিটের পাসের হার ছির ১৪।

মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে এ ফল প্রকাশ করেন ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

এতে বলা হয়, গত শুক্রবার (১২ অক্টোবর) এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ভর্তিচ্ছু মোট ৯৫ হাজার ৩৪১ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৭০ হাজার ৪৪০জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ১৮ হাজার ৪৬৩ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে বিজ্ঞানে ১১ হাজার ৪শ’ ৩৬ জন, মানবিকে ৪ হাজার ১৬৯ , ব্যবসায় শিক্ষায় ১৭ হাজার ৯৪ জন।

ঘ ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ১ হাজার ৬১৫টি (বিজ্ঞানে ১১৫২টি, বিজনেস স্টাডিজে ৪১০ ও মানবিকে ৫৩টি)।

পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। তাছাড়া, যে কোনও অপারেটরের মোবাইল ফোন থেকে এসএমএস করেও ফলাফল জানা যাবে।

শেয়ার করুন