১৬ অক্টোবর ২০১৮
শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার বিষয়ক সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লাব‘র নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত সপ্তম কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে মনোনিত হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার উদ্দীন আহমেদ এবং সাধারণ সম্পাদক আইপিই বিভাগের একই বর্ষের শিক্ষার্থী নাইম ইমরান দূর্জয়।
রবিবার রাতে জিন্দাবাজারের এক অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এক গালা ডিনারে সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি শারমিন সুলতানা মিমির সভাপতিত্বে এই কমিটি ঘোষণা করা হয়। এসময় উপস্থিতি ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও শাবির ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকসহ সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা।
কমিটির অন্য সদস্যরা হলেন, নির্বাহী সহ-সভাপতি আমির সজিব, সহ-সভাপতি ও স্কুল অব নলেজ ডেভেলপমেন্টের পরিচালক আবু সাঈদ বাপ্পী, সহ-সভাপতি ও স্কুল অব রিসার্চ ডেভেলপমেন্টের পরিচালক নয়ন ভাওয়াল, সহ-সভাপতি ও স্কুল অব স্কিল ডেভেলপমেন্টের পরিচালক আহমেদ শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক সুবীর কর্মকার, উপ-সাধারণ সম্পাদক সৌমিক দত্ত, সহ-সাধারণ সম্পাদক তাহমিদ ইশরাক অপূর্ব, ওয়ালিউল ইসলাম সায়র ও আমিনুল ইসলাম রাহাত।
অর্থ সম্পাদক হিসেবে মো মেহেদী হাসান হৃদয়, যুগ্ম অর্থ সম্পাদক মো রাশেদুল মুমিন খান, সহ অর্থ সম্পাদক মেহেদী মোস্তফা ভূঁইয়া, খিলচি তেনেজা ও কাজী মো রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক নির্বাণ জয়তী তালুকদার, শারিকা শারমিন ও তাহমিদুল আাজম সানী, দপ্তর সম্পাদক রেজাউল করিম নাদিম, সহ সপ্তর সম্পাদক মো তানভীর আহমেদ ও মো আমানুল্লাহ আমানকে মনোনিত করা হয়।
জনসংযোগ সম্পাদক হিসেবে আফসানা সুলতানা শিমু, সহ-জনসংযোগ সম্পাদক জয়া সাহা, কর্পোরেট রিলেশন বিষয়ক সম্পাদক মৃদুল দেবনাথ, সহ কর্পোরেট রিলেশন বিষয়ক সম্পাদক মো সামিউল ইসলাম, আইটি এন্ড ডিজাইন বিষয়ক সম্পাদক তাজদীদ রায়হান, সহ-আইটি এন্ড ডিজাইন বিষয়ক সম্পাদক রাজেশ সরকার রাজন, প্রকাশনা সম্পাদক সামিয়া ইসলাম, সহ প্রকাশনা সম্পাদক সায়েদ সাদমান সাব্বির, প্রমোশনাল সেক্রেটারি রায়হানুল ইসলাম, সহ প্রমোশনাল সেক্রেটারি আমেনা আক্তার, খেলাধূলা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মানসুরা মেহরীন, সহ-খেলাধূলা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাসলিমা হোসে কে মনোনিত করা হয়।
অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক বলেন,ক্যারিয়ার ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকে সাধারণ শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমরা আশা করি সামনের দিনগুলোতেও এই সংগঠন সাধারণ শিক্ষার্থীদের কল্যানে কাজ করে যাবে।
অনুষ্ঠানে সংগঠনের সাবেক নেতা-কর্মীদের হাতে ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সম্মাননা স্বারক তুলে দেন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।