৯ অক্টোবর ২০১৮

সুনামগঞ্জ প্রতিনিধি : আলেম-জনতার ঐক্য গড়ার আহবানে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ জমিয়তুল উলামার চার দিন ব্যাপি পথযাত্রা সুনামগঞ্জে এসে সমাপ্ত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সংগঠনটির নেতাকর্মীদের গাড়ি বহর সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশনে এসে পৌছে।
পরে পুরাতন বাসস্টেশনে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ বলেন, মাদক থেকে যতক্ষন পর্যন্ত মানুষকে ফোরানো না যাবে, ততক্ষন পর্যন্ত দেশের টেকসই উন্নয়ন হবে না, উন্নয়ন বাধাগ্রস্থ হবে। আর এই মাদকতাসক্তি থেকে ক্রসফায়ার দিয়ে কাউকে ফেরানো যাবে না, এটাকে বন্ধ করা যাবে না। দেশের পুরো সীমানা লোহা দিয়ে যদি প্রাচীরও বানিয়ে দেয়া যায় তার পর এই মাদক বন্ধ হবে না, যতক্ষন পর্যন্ত এই চাহিদা থাকবে। তাই সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতি বন্ধে আলেম-জনতার ঐক্য গড়ার বিকল্প নেই।
সুনামগঞ্জের সিনিয় আইনজীবী অ্যাড. শামছুল ইসলামের সভাপতিত্বে ও জমিয়তুল উলামার কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাসুদুল কবিরের সঞ্চালনায় সভাবেশে বক্তব্য রাখেন- সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ জমিয়তুল উলামার চার দিনব্যাপি পথযাত্রার আহবায়ক মাওলানা ইয়াহহিয়া মাহমুদ, সংগঠনের সহ সভাপতি আয়ূব আনসারি, মহাসচিব মাওলানা আব্দুর রহিম কাসেমী, সাংগনিক সম্পাদক ইব্রাহিম শিলাস্থান, ঢাকা মহানগরের সভাপতি দিলোয়ার হোসাইন সাঈদী, অভিভাবক প্রতিনিধি মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, দারুল হাদিস তেঘরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আনোয়ার হোসেন, কেন্দ্রীয় নেতা আবু সুফিয়ান যাদি, মুফতি আব্দুল কাইয়ূম খান প্রমুখ।
প্রচন্ড রোদ উপক্ষো করে জনসভায় নানা শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন। এর আগে শনিবার যশোর থেকে চারদিন ব্যাপি বাংলাদেশ জমিয়তুল উলামার পথযাত্রা শুরু হয়।