৯ অক্টোবর ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে মাদক ব্যবসায়ীসহ ২১ পলাতক আসামী গ্রেফতার হয়েছে। গ্রেফতার হওয়া দুই জনের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
সোমবার দিবাগত ভোররাতে মাধবপুর উপজেলার গন্দবপুর গ্রাম থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রফিকুল ইসলাম (২৬) নামে এক ব্যক্তিকে আটক করে। সে ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে।
হরষপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার আব্দুল মতিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
অপরদিকে, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে ২০ জন পলাতক আসামীকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে ১ জনের নিকট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মোঃ নাজিম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। এসময় তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।